1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

জিহাদ মাশরাফি সানভি

গাজীপুরের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ই এপ্রিল) কালীগঞ্জ উপজেলার শিংলাব এলাকার মোমেন মোড়লের ফসলি জমি হতে, এলাকার জনসাধারণ একই এলাকার নাজিম উদ্দিন শেখের পুত্র মাদক ব্যবসায়ী আমান উল্লাহকে আটক করে কালীগঞ্জ থানায় খবর দিলে, এসআই (নি:) অপূর্ব কুমার বাইন আসামীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১৬, তারিখ ৯ই এপ্রিল ২০২৬ইং।

অপরদিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের ব্রীজ সংলগ্ন আমানের দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে, এলাকার জনসাধারণ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড়বাগলা গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের পুত্র লোকমান হোসেনকে (৩৫) আটক করে কালীগঞ্জ থানায় খবর দিলে, এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১৭। তারিখ ৯ই এপ্রিল ২০২৬ইং।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট