1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর পীরগঞ্জে ৩ কোটি ৭৭ লাখ টাকার উন্নয়ন কাজে ১৫ ইউনিয়নে দৃশ্যমান পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া মানবতাবিরোধী মামলাগুলো যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ভ্যানচালক খুন দিনাজপুর বড়পুকুরিয়ায় আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে জনগণকে পাশে থাকার আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রবিবার আগামীকাল শুরু হচ্ছে ডিসি সম্মেলন কর্মস্থলে নারীদের মর্যাদা, নিরাপত্তা ও সমতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির লালমনিরহাটে পণ্যবাহী ট্রাক উল্টে কৃষক নিহত

রংপুর পীরগঞ্জে ৩ কোটি ৭৭ লাখ টাকার উন্নয়ন কাজে ১৫ ইউনিয়নে দৃশ্যমান পরিবর্তন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোস্তফা মিয়া, রংপুর।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় মোট ১৮৪টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপজেলার ১৫টি ইউনিয়নে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন এসেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিখা/কাবিটা)-এর আওতায় ২ কোটি ১০ লাখ ৬৪ হাজার ১০৬ টাকা ব্যয়ে ৭১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ১২৫.৫৪৭৭ মেট্রিক টন চাল বরাদ্দের বিপরীতে আরও ২১টি প্রকল্প সম্পন্ন হয়েছে। অন্যদিকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৭৮২ টাকা ব্যয়ে ৯২টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পগুলো পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিয়নগুলো হলো—চতরা, কাবিলপুর, কুমেদপুর, রায়পুর, বড় দরগা, পীরগঞ্জ সদরসহ বিভিন্ন গ্রামীণ জনপদ। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বে এসব এলাকায় কাঁচা রাস্তার কারণে বর্ষা মৌসুমে চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। বিশেষ করে ১৫নং নিজ কাবিলপুর ও চতরা ইউনিয়নের টিকাপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই কাদামাটির কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে ইটের সলিং, সিসি ঢালাই ও এইচবিবি রাস্তা নির্মাণের ফলে যাতায়াত সহজ হয়েছে এবং মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল বলছেন, পূর্বের তুলনায় বর্তমানে প্রকল্পগুলোর কাজের মান অনেক উন্নত হয়েছে। নিয়মিত তদারকির ফলে কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বা ফাঁকি দেওয়ার সুযোগ কমে এসেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ জানান, “জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে গ্রামের মানুষ সরাসরি উপকৃত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, “প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মাঠ পরিদর্শন করা হচ্ছে। কোথাও যেন কাজের গাফিলতি বা অনিয়ম না হয়, সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট