1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বড়পুকুরিয়ায় আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে জনগণকে পাশে থাকার আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রবিবার আগামীকাল শুরু হচ্ছে ডিসি সম্মেলন কর্মস্থলে নারীদের মর্যাদা, নিরাপত্তা ও সমতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির লালমনিরহাটে পণ্যবাহী ট্রাক উল্টে কৃষক নিহত রংপুরে জাতীয়তাবাদী ব্যাটারী চালিত অটো ও চার্জার রিস্কা শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত লালমনিরহাটে মাদকের মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

দিনাজপুর বড়পুকুরিয়ায় আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বারবার যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একমাত্র সচল ছিল ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি। অন্যদিকে ৫ বছর ধরে বন্ধ ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর আরেকটি ইউনিট। এ ছাড়াও ওভার হোলিং (রক্ষণাবেক্ষণ) কাজের জন্য বন্ধ রয়েছে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কেন্দ্রে ১ নম্বর ইউনিটে বয়লারের আরেকটি টিউব বিস্ফোরিত হয়ে শনিবার (২ মে) রাত থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। বয়লারের গরম পানি শীতল এবং টিউব পরিবর্তন করে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে আরও ৫ দিন সময় লেগে যেতে পারে।

এর আগে, গত ২৫ এপ্রিল একই ইউনিটে আরেকটি টিউব বিস্ফোরিত ৬দিন বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন। টিউব পরিবর্তন করে গত শুক্রবার রাত ১০টার দিকে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছিল ইউনিটটি। তার ফলে জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল ৫৫ থেকে ৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ। ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি টিউব বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। বয়লারে তৈরি বাষ্প ইঞ্জিনে পৌঁছাতে অসংখ্য টিউব রয়েছে প্রতিটি ইউনিটে।

পাশ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির উত্তেলিত কয়লার ব্যবহার নিশ্চিত এবং কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ সুবিধার সুবিধার্থে ২০০৬ সালে তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয়েছিল। শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিটে শুরু হয়েছিল বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুতের চাহিদা পূরণে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যুক্ত করা হয়েছিল। তবে ত্রুটিসহ বিভিন্ন কারণে কখনো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি কেন্দ্রটিতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট