1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের রংপুর পীরগঞ্জে কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধানখেত, বিপাকে কৃষক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিরাপদ ঈদযাত্রার আহ্বান রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদকের রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ গাইবান্ধায় মাদক কারবারে জড়িয়ে চাকরি খুইয়েও থামেননি পুলিশ কর্মকর্তা লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত

সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৩ মে) প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামানের নির্দেশে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন।

​স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার প্রলোভন ও ভয় দেখিয়ে এই অর্থ আদায় করা হচ্ছে। শিক্ষা নিয়ে এমন প্রকাশ্য বাণিজ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল। তারা অবিলম্বে এই অবৈধ অর্থ আদায় বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ জানান, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট