1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ গাইবান্ধায় মাদক কারবারে জড়িয়ে চাকরি খুইয়েও থামেননি পুলিশ কর্মকর্তা লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি-রুপা-বাবুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লালমনিরহাটে বিএসএফের গুলিতে ঝরল আরও এক বাংলাদেশির প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হামে শিশুমৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট পুলিশ যেন আর ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ নুর জামাল হক, রংপুর। 

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আধুনিক সরঞ্জাম প্রদর্শনী, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২০ মে) সকাল ১০টায় রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ শহিদুল ইসলাম, এনডিসি রংপুর বিভাগীয় কমিশনার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময়ে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চত্বরে থেকে বের হয়ে লায়ন্স ক্লাব স্কুল প্রদক্ষিণ করে ফায়ার স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক রংপুর। সভাপতিত্ব করেন মোঃ আনোয়ারুল হক, বিএফএম (সেবা) উপ-পরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রংপুর বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন আরবান কমিউনিটি ভলান্টিয়ার, রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর সিটিজেন সোসাইটি, বিএনসিসি, সিআইএস সদস্যবৃন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা আরও বলেন, আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে আামাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট