1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের রংপুর পীরগঞ্জে কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধানখেত, বিপাকে কৃষক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিরাপদ ঈদযাত্রার আহ্বান রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদকের রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
Oplus_16908288

স্টাফ রিপোর্টার, রংপুর:

দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং রামিসা ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’-এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার (২৪ মে) সংগঠনের সভাপতি হাজী মোঃ তানবীর হোসেন আশরাফি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষকদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না—তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। বারবার সংঘটিত ধর্ষণের ঘটনা প্রমাণ করে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। এই সংস্কৃতি বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। মানববন্ধনে বক্তারা রামিসা ধর্ষণের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। সমাবেশে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বক্তারা আরও উল্লেখ করেন, ‘বাংলার চোখ’ সবসময় সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও নিরাপদ, শান্তিময় ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা সোচ্চার থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট