1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুর বিভাগের সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন বাংলার চোখ তাজহাট থানা ইউনিট সদস্য মো. কামরুল হাসান

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক ঘোষিত ২০২৫ সালের রংপুর বিভাগের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলার চোখ তাজহাট থানা ইউনিটের সদস্য মো. কামরুল হাসান। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠান তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সারাদেশ থেকে ২২ জনকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মাননা পদক তুলে দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, রূপগঞ্জ, পূর্বাচল, নারায়ণগঞ্জে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ ভূমিকা, মানবিক উদ্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছেন মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তারা তার অবদানের প্রশংসা করে বলেন, তার মতো তরুণ স্বেচ্ছাসেবীরা দেশ ও সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট