1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুরে ধারাবাহিক কবরস্থান পরিষ্কার অভিযানে প্রশংসিত “বাংলার চোখ”

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

রংপুর নগরীর বিভিন্ন কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলো পর্যন্ত তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন।

গত আগস্টে নূরপুর বড় কবরস্থান থেকে শুরু হয়েছিল সংগঠনটির এই উদ্যোগ। এরপর একে একে রংপুর শহরের ধাপ, চেনারপাড়া, লালকুঠি, শাপলা চত্বর ও শালবন এলাকার কবরস্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তারা। কবরস্থানের আগাছা, ময়লা-আবর্জনা ও কীটপতঙ্গনাশক ছিটানোর মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলেছে সংগঠনটি।

‘বাংলার চোখ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফী বলেন, “কবরস্থান শুধু মৃতদের নয়, জীবিতদেরও আত্মিক সম্পর্কের জায়গা। একে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের লক্ষ্য—রংপুরের প্রতিটি কবরস্থানকে পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে রূপান্তরিত করা।”

স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, “আগে কবরস্থানগুলোতে হাঁটা দুষ্কর ছিল। এখন অনেক পরিচ্ছন্ন লাগছে। ‘বাংলার চোখ’-এর এই কাজ সত্যিই প্রশংসনীয়।”

কবরস্থান পরিষ্কার কর্মসূচি ছাড়াও ‘বাংলার চোখ’ শীতবস্ত্র বিতরণ, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

চলমান এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অনেকেই বলছেন, সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ রংপুরের অন্যান্য সংগঠনগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট