1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

ফরিদপুরে বাস উল্টে শিশুসহ নিহত দুই, আহত ১৫

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্বসদরদী নামক স্থানে অপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শামসুন্নাহার (৪০) নামে এক নারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে ওভারটেক করার সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শামসুন্নাহার নিহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় জনতা, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শ্যামলী পরিবহনের বাসটিকেও আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট