1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুরে সাংবাদিকদের সংহতি সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ, মারধর ও সাংবাদিকদের হেনস্তার ঘটনার ন্যায়বিচারের দাবিতে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ সংহতি সমাবেশ করেছেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, চার্জশিট প্রদান ও বিচার কার্যক্রম দ্রুত শুরুর দাবি জানানো হয়।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু সমাবেশে বলেন, আমি ১৭ বছর আন্দোলন করেছি—সাংবাদিকদের অপহরণ বা মব সৃষ্টি করার জন্য নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যদি সাংবাদিক নির্যাতনের চেষ্টা করে, তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না। রংপুরে এই চক্র আরও বড় ধরনের অরাজকতা ঘটাতে পারে—তাই প্রশাসনকে চোখ-কান খোলা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর সাংবাদিকদের ওপর হামলায় যারা যুক্ত, তারা যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না। রাষ্ট্র সংস্কারের আগে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের নিশ্চয়তা দিতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের ওপর হামলা মানে সমাজের ওপর হামলা। তারা আরও বলেন, দুর্নীতির খবর প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা বা অপহরণের চেষ্টা করা হচ্ছে এটা চলতে পারে না। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন আর কোনো সাংবাদিককে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে না হয়।

বক্তারা অভিযোগ করেন, জুলাই রাজবন্দির নামে অটোরিকশা লাইসেন্সের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে দিনে দুপুরে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে মারধর করা হয়েছে এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে যা নজিরবিহীন। ঘটনার প্রতিবাদ করতে গেলে কর্মকর্তাদের নেতৃত্বে সাংবাদিকদের ঘিরে রেখে হেনস্তা করা হয়ছে।

তারা জানান, এখন পর্যন্ত মাত্র তিনজনকে গ্রেফতার করা হয়েছে, অথচ ঘটনার মূল হোতারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক সমাজের দাবি—দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট