1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুর বিএনপি’র প্রাণ ভোমরা আনিছুর রহমান লাকু ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। জেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে তিনি মারা যান। তিনি দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর কালেক্টরেট ঈদগাহ মাঠ এবং বাদ মাগরিব হোমিওপ্যাথি কলেজ মসজিদে জানাজা শেষে ছোট নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। আনিছুর রহমান লাকুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। বিএনপি নেতা লাকুর পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড হয়েছিল। তিনদিন গুম করে রাখা হয়েছিল তাকে। তিনি অসংখ্যবার জেল-জুলুমের শিকার হয়েছেন। সর্বশেষ ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে তিনি সদস্যসচিব পদে মনোনীত হন। আনিছুর রহমান লাকু ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তার মৃত্যুতে রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট