1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুরে পূজার কোনাকাটার সময় বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

রংপুর কামাল কাছনায় পূজার কোনাকাটায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা একটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পীযুষ কুমার সরকার কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ২৪ নং ওয়ার্ড কামাল কাছনা সালাম সাহেবের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পূজার কোনাকাটায় পীযুষ কুমার সরকার তার স্ত্রী-সন্তানকে নিয়ে বাইরে ছিলেন। রাতের কোনো একসময় চোরেরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও আসবাবপত্র তছনছ করে। ভুক্তভোগী পীযুষ কুমার সরকার অভিযোগ করে জানান, চোরেরা আনুমানিক ১ ভরি সোনা (এক সেট গলার হার, একটা চেন ও একটা আংটি) যাহার মূল্য ১,৮৭০০০/- টাকা, নগদ ১,২৭,০০০/- টাকা, এক হর্সের নতুন গাজী পানির পাম্প মূল্য ৩,৬০০/-টাকা, একটি এলুমিনিয়াম মই মূল্য ২,৮০০/- টাকা, ৬ কয়েল বৈদ্যুতিক ওয়ারিংয়ের তার মূল্য ২২০০০/-টাকা, ৩ টি টয়লেটের প্যান মূল্য ৭২০০/- টাকা, একটি সাউন্ড বক্সের মেশিন মূল্য ১০,০০০/- টাকা, সিসি ক্যামেরার হার্ডিডিস্ক মূল্য ৬,৫০০/- টাকা, গ্রীলটির মূল্য অনুমান ৫০০০/- টাকা চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, পূজার কোনাকাটার কারণে আমরা সবাই বাইরে ছিলাম। ফিরে এসে দেখি জানালা ভাঙা, আসবাবপত্র এলোমেলো আর মূল্যবান জিনিস নেই।

স্থানীয়রা জানান, পূজার সময়ে অনেক পরিবারই বাড়ি ফাঁকা রেখে বাইরে থাকায় এ ধরনের অপরাধ বেড়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট