1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

কচাকাটায় ইউনিয়ন বিএনপির যৌথ সভায়: সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়ন বিএনপির যৌথ আলোচনা সভা আজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় মাদারগঞ্জ ক্লিনিক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি’ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা, সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক।

এ সময় আরো উপস্থিত ছিলেন বল্লভেরখাস ইউনিয়নের সভাপতি আজিবর রহমান, কেদার ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপ্যারী, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন তারেক রহমানের নির্দেশে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি, জনগণের সমর্থনই আমাদের ভরসা। অনেক আবেগাপ্লুত কর্মী জানান, এমন একজন শিক্ষিত, সৎ ও নির্লোভ বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে আমরা দীর্ঘদিন পর পেয়েছি।

যৌথ সভায় বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনার লিফলেট জনগণের হাতে হাতে বিতরণ করেন প্রধান অতিথি জননেতা আলহাজ্ব
সাইফুর রহমান রানা তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-১ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে একটি মডেল এলাকায় রূপান্তর করবেন।

তিনি আরো বলেন, আমরা জনগণের পাশে থাকতে চাই। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চলতেই থাকবে।

কচাকাটার মাদারগঞ্জ ক্লিনিক মাঠে এই জনসভায় কেদার, কচাকাটা, বলদিয়া, নারায়নপুর ও কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট