1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

‎ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

‎গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কচাকাটা থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় কচাকাটা হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচাকাটা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচাকাটা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।

‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন কচাকাটা থানার সর্বস্তরের ছাত্রসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

‎সমাবেশে বক্তারা বলেন, “ভিপি নুর দেশের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর এবং জনগণের অধিকার আদায়ের প্রতীক। তাঁর ওপর হামলা আসলে দেশের গণতান্ত্রিক শক্তির ওপর হামলা।” তারা আরও বলেন, “নুরুল হক নুর জনগণের স্বপ্ন ও আন্দোলনের প্রতিচ্ছবি। তাঁকে দমিয়ে রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা রোধ করা যাবে না।”

‎বক্তারা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ‘জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে কোনো ষড়যন্ত্রই দমিয়ে রাখতে পারবে না। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নুরের নেতৃত্বে দেশের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।’

‎এসময় সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, “ভিপি নুরের উপর হামলার জবাব রাজপথেই দেওয়া হবে।”

‎সমাবেশে উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ এরশাদ আলী, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ এনামুল হক,গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলার সহ-সভাপতি জনাব মোঃ আবু সাইদ,কচাকাটা থানা যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম, কচাকাটা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক জনাব মোঃ আলেফ উদ্দিন, বল্লভেরখাস ইউনিয়নের জামায়াতে যুব সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাফর ইকবাল,কচাকাটা থানা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ, ছাত্রসমাজ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, তরুণ-যুবক ও সাধারণ জনতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট