1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুর মিঠাপুকুরে ট্রলির চাপায় এক মহিলা নিহত, ৭০ হাজার টাকার বিনিময়ে মিমাংসা

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো চিফ

গতকাল শুক্রবার ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীমতি পদ্মা রানী (৭০) মিঠাপুকুর উপজেলা ৬নং কাফ্রিখাল ইউনিয়ন খোর্দ্দ মহদীপুর গ্রামের মৃত বিনোদ এর স্ত্রী।

নিহত পদ্মা রানীর বড় ছেলে দৈনিক উত্তরের খবর কে জানান, সকাল ১১টা ৩০ মিনিটে পদ্মা রানী নিজের বাসার সামনে বসে ছিলেন এমন সময় মিয়ার হাট থেকে আসা ট্রলি তার গায়ের উপর উঠিয়ে দেয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রলির চালক ৬নং কাফ্রিখাল ইউনিয়ন শ্যামপুর গ্রামের মৃত শাহ্ আলমের ছেলে আনসারুল ইসলাম ঘটনাস্থলে ট্রলি রেখে দ্রুত পালিয়ে যায়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান দুর্ঘটনাকৃত ট্রলি টি পুলিশ জব্দ করেছেন।

পরিবারের আপত্তি না থাকায় ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মাষ্টার ঘটনার দিন রাত ১১ টার সময় বিষয়টি ৭০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট