1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এতে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাসযাত্রী মো. আলমগীর হোসেন (৪০), টাঙ্গাইলের ধনবাড়ি গৌরাঙ্গ বাজারের আব্দুস সামাদের ছেলে এবং আশরাফুল (৪২), জামালপুরের মোকন্দবাড়ি হাজিপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন— ট্রাকের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মিজান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল, বাসযাত্রী শাহাদ ও আ. হামিদসহ আরও অনেকে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশ সদস্য মিজানকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ তখন ট্রাকটিকে সরাতে চালককে ডাকছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়।

সহকারী পুলিশ সুপার আতাউর রহমান বলেন, ‘ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও বাস থানা হেফাজতে রয়েছে।’

এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট