1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

৯৬ জন বাংলাদেশিসহ ১৩১ জনকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) পরিচালিত বিশেষ অভিযানে ৯৬ জন বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশি নাগরিককে দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার’র এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ পরিচালিত ওই অভিযানে তিনশতাধিক যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে পাকিস্তানের ৩০ জন ও ইন্দোনেশিয়ার পাঁচজনও প্রবেশে ব্যর্থ হন।

একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তাদের ঢুকতে দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, সন্দেহজনক ভ্রমণ পরিকল্পনা, ইমিগ্রেশন কাউন্টারে রিপোর্ট না করা এবং পর্যাপ্ত অর্থ না থাকাসহ একাধিক কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, অপ্রতুল অর্থ সাধারণত কারও প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে। যেমন—কেউ এক মাস থাকার কথা বললেও সঙ্গে এনেছে মাত্র ৫০০ রিংগিত, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।

মালয়েশিয়ায় প্রবেশে ইচ্ছুক সকল ভ্রমণকারীকে ইমিগ্রেশন নিয়মাবলী মেনে চলার এবং ভ্রমণের পূর্বে প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট