1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

কুড়িগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২, আহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটোচালকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ঘুন্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)।

আহতরা হলেন— রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ফাতেমা (৯)। তাদের ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জান গেছে।

জানাগেছে, আজ (রবিবার) দুপুরে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারী আসার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোকে ধাক্কা দিলে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু ঘটে।

এরপর সঙ্গে সঙ্গে অটোচালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেল চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটোচালক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।  এ ঘটনায় মামলা চলমানন বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট