1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

লালমনিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন তুষভাণ্ডার বাজারের বিশিষ্ট পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার সময় সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আমিনগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট