1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুরে বৌভাত খেয়ে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩, আহত অর্ধশতাশিক

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিল। বাসে অতিরিক্ত যাত্রী থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৭০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় বাসে করে বৌভাতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান-সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন। ততক্ষণে তিনজন প্রাণ হারান।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট