1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

ঋণের কিস্তি পরিশোধ না করায় বিআরডিবি অফিসে তালাবদ্ধ নারী

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক অসুস্থ নারীকে (৪৭) অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এক বছর দুই মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন ওই নারী। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও তারা পুরো টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে তাকে অফিসে ডেকে তালাবদ্ধ করে রাখা হয়।

গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।

ঋণের কিস্তি পরিশোধ না করায় বিআরডিবি অফিসে তালাবদ্ধ নারী

অভিযোগের বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘১৪ মাস আগে তিনি ঋণ নিয়েছিলেন, কিন্তু কিস্তির টাকা ফেরত দিচ্ছেন না। অনেকবার বলা সত্ত্বেও টাকা পরিশোধ না করায় আমার ওপর অফিস থেকে চাপ এসেছে। এমনকি আমার বেতনও বন্ধ করে দিয়েছে অফিস।

তিনি আরও বলেন, ‘আমি উনাকে অফিসে রেখে বাজারে গিয়েছি। তারপর রুমে ফিরে নামাজ পড়েছি, ওষুধ খেয়েছি। এরপর অফিসে এসে দেখি এত মানুষ।

অফিস কক্ষে তালাবদ্ধ থাকা অবস্থায় ঋণগ্রহীতা নারী বলেন, ‘আমি সব টাকা দিয়ে দেব। এখনই একসাথে সব দেওয়া সম্ভব নয় বলে তারা আমাকে আটকে রেখেছে। আমি অসুস্থ বলার পরেও আমাকে আটকে রেখে চলে যায়।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত ৮টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ওই নারীকে উদ্ধার করে।

জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। এটি অত্যন্ত অনভিপ্রেত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট