1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

ফেনী ও নোয়াখালীতে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কয়েক জেলায় চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে ফেনীর মুসাপুর রেগুলেটর, বামনি ক্লোজার এবং স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের নকশা চূড়ান্ত করার প্রয়োজনীয়তা এবং নোয়াখালীর খাল পরিষ্কার ও ড্রেনেজ সিস্টেম উন্নত করার গুরুত্ব নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত সভায় ফেনী ও নোয়াখালী জেলায় সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা তাদের মতামত তুলে ধরেন এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে আজকের বৈঠকে আলোচিত বিষয়গুলো জানায়।

সভায় জানানো হয় যে, বিশ্বব্যাংকের অর্থায়নে দুটি জেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ, নদী তীরের সুরক্ষা এবং পানি নিয়ন্ত্রণের অবকাঠামো মেরামতের কাজ চলছে।

এছাড়া, দুটি জেলার চলমান বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট