1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

রংপুর রোটারী ক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবু বকর মোঃ বারী মিঠু ও সাধারণ সম্পাদক হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৩০ বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যূরো চিফ

রংপুর রোটারী ক্লাবের ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর মোঃ বারী মিঠু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। নগরীর টাউন হল মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোটারী ক্লাবের স্থায়ী কার্যালয়, জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরবর্তীতে ক্লাব কার্যালয়ে লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী ও সেন্ট্রাল রংপুর রোটারী ক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং রোটারী কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

রংপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করা হবে এবং জেলার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে রোটারী সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট