1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

এইসএসসি পরীক্ষা: বরিশালে এক শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন সঙ্গে পাওয়ায় ৬ শিক্ষককে কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।

এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৯ জন শিক্ষার্থী, যা বোর্ডের মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৮৩ শতাংশ।

অধ্যাপক ইউনুস আলী বলেন, বরিশাল বিভাগের ছয় জেলার ১৪৪টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৭ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর। তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫৬ হাজার ৩২৯ জন। ফলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯ জন।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে ১৮টি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট