1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে স্কাউটদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

অন্যদের জন্য নতুন পথ উন্মুক্ত করতে সাহায্য করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে তরুণ স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে সম্ভাবনার জগৎ আবিষ্কার করতে ও বৃহৎ পরিসরে বন্ধুত্বের মাধ্যমে মানুষকে ভালোভাবে জানতে স্কাউটদের বলেছেন তিনি।

সোমবার (২৩ জুন) উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন ড. ইউনূস।

তিনি বলেন, ‘স্কাউটিং তোমাদের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন অন্যদের জন্যও তোমাদের সেই দ্বার খুলে দেওয়ার বড় সুযোগ।

অধ্যাপক ইউনুস স্কাউটিংয়ে যুক্ত তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শুধু বন্ধ হয়ে যাওয়া দরজার দিকে আঙুল না তোলেন এবং থেমে না যান, বরং সেগুলোকে খুলে খোলার উদ্যোগ নেন।

তিনি বলেন, স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত থেকে তরুণরা ভবিষ্যতের পথচিত্র অঙ্কন করার একটি বড় সুযোগ পাচ্ছেন।

এ সময় প্রধান উপদেষ্টা নিজের জীবনের শুরুর দিকে স্কাউটিংয়ে যুক্ত হওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেন।

তিনি জানান, ১৯৫৫ সালে তিনি বয় স্কাউট দলের একজন সদস্য হিসেবে ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের সুযোগ পান এবং কানাডায় অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জ্যাম্বোরিতে অংশ নেন।

অনুষ্ঠানে তিনি শাপলা কাব অ্যাওয়ার্ডস প্রদান করেন। এই কার্নিভালটি দেশের ৫২৭টি স্থানে একযোগে শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট