1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ দ্বিবার্ষিক সাধারণ সভা হয়।

বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

দ্বিবার্ষিক সাধারণ সভায় বর্তমান কমিটির গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয়। এছাড়া এ কমিটির গত ২ বছরের কার্যক্রমও তুলে ধরা হয়।

উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও বিএসআরএফ-এর প্রধান নির্বাচন কমিশনার হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস‍্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- বিএসআরএফ-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম ও সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন।

মুক্ত আলোচনায় অংশ নেন- সংগঠনের সাবেক সভাপতি শ্যামল সরকার, তপন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক এহসানুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল, কোষাধ্যক্ষ আহমেদ দীপু, প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসনে বাদশা, সদস‍্য শফিকুল ইসলাম, মশিউর রহমান, আবুল কাশেম, রাজু হামিদ, রিশান নাসরুল্লাহ, মানিক মুনতাসির, মিজানুর রহমান, হাসিফ মাহমুদ শাহ, দেলওয়ার হোসেনসহ অন‍্যান‍্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট