1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিৎ: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

ক্রীড়াঙ্গন ও রাজনীতিকে কখনোই এক করতে চান না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিৎ।’

শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে দল-মত নির্বিশেষে সকল প্রতিষ্ঠানসহ দেশ ও দেশের ক্রীড়াকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

তিনি বলেন, ‘এ দেশটা আমার, আমাদের। বক্তৃতার মঞ্চে চলে গেছি অনেক আগেই, আমার জগতটা এখন রাজনীতিতে। কখনোই আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না। আমি কখনোই ক্রীড়াঙ্গন ও রাজনীতিকে এক করতে চাই না। ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিৎ।’

তিনি আরও বলেন, ‘এই স্টেডিয়ামে চমৎকার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশ ও দেশের বাইরের বড় বড় খেলোয়াড়রা এই মাঠে খেলেছেন। স্টেডিয়ামে আঞ্চলিক ও জাতীয় দলের খেলার আয়োজন করতে হবে। এতে ক্রিকেটসহ খেলার মান বাড়বে।’

এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এবং আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্টসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট