1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

নির্বাচন যখনই হোক, ইসিকে প্রস্তুত থাকতে হবে: সিইসি

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক না কেন; নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম মো. নাসির উদ্দিন। রবিবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। সিইসি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, এ বিষয়ে এখনও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমি এই মুহূর্তে আমাদের প্রস্তুতির দিকেই পুরো মনোযোগ দিচ্ছি। সরকার যদি আলোচনা করে, তাহলে আমরা আরও স্পষ্ট ধারণা পাব এবং সে অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছাতে পারব,’ যোগ করেন তিনি। সরকার থেকে কোনো ইঙ্গিত পেলেই কমিশন কাজ শুরু করতে প্রস্তুত বলেও জানান নাসির উদ্দিন। সিইসি আরও জানান, নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার আগে সরকারের সঙ্গে আলোচনা হবে এবং ভোটের প্রায় দুই মাস আগে নির্বাচনসূচি ঘোষণা করা হবে। এ সময় কর্মকর্তাদের রাজনীতিতে জড়িত না হওয়ারও অনুরোধ জানান তিনি। সিইসি বলেন, ‘আমি কর্মকর্তাদের রাজনৈতিকভাবে সচেতন থাকতে বলেছি, কিন্তু রাজনীতিতে জড়াতে না বলেছি। আমরা নির্বাচনে নিরপেক্ষ রেফারি।’

সূত্র: ইউএনবি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট