1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

নাগেশ্বরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ মাইদুল ইসলাম,  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে- ওই এলাকার আজিজুর রহমানের ছেলে ইব্রাহীম আলী (৮) ও আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইব্রাহীম আলী, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমানসহ তিনজন মিলে বাড়ির পাশের ফলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে (১০) জীবিত উদ্ধার করে। পরে ৩০ মিনিট পরে উদ্ধার হয় তাবাসসুম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ১ ঘণ্টা পরে উদ্ধার হয় ইব্রাহীম আলী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মন্ডল বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। তিনটি বাচ্চা একসাথে ফুলকুমার নদে মাছ ধরতে নামে। পানিতে পড়ে গেলে একজকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু আরও দুইজনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। বিষয়টি খুবই মর্মান্তিক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট