1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মীরগঞ্জ রোডে ভেঙে পড়েছে কালভার্ট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারে উদাসীনতা কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল লালবাগ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, দিশেহারা ক্রেতা-বিক্রেতারা শৃঙ্খলা ও নিরাপত্তায় অনন্য রংপুর পীরগাছার পাওটানা পশুর হাট: প্রশংসায় ক্রেতা-বিক্রেতারা ​রংপুরে সুজন-এর মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

জাতীয় ঈদগাহের মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়  দোয়া করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। শনিবার (৭ জুন) সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নামাজ ও খুতবাহর পর মুনাজাতে তিনি মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন। প্রধান জামাতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনীতিবিদ, উপদেষ্টা,  প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজের আগে হজ ও কোরবানি নিয়ে বিশেষ আলোচনা করেন তিনি। মুফতি আব্দুল মালেক বলেন, হজ ও কোরবানির সবচেয়ে বড় শিক্ষা তাওহিদ। সবাইকে এ বিষয়টি মেনে চলতে হবে। তিনি কোরআনের আয়াত উদ্বৃত করে বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কোনও শরিক নেই। হজ ও কোরবানি হচ্ছে আল্লাহর কাছে  আত্মসমর্পণ। আর ইখলাস ও তাক্বওয়া হতে হবে একমাত্র আল্লাহর জন্য। তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন। তাদের পাশে দাঁড়াতে মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।  তিনি বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্নতাও একটি ইবাদত। তাই পশু কোরবানি করতে গিয়ে যেন রাস্তাঘাট অপরিচ্ছন্ন করা না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। নামাজ ও মোনাজাতের পর মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের মঙ্গলের জন্য দোয়া চেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট