1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ বেরোবিতে তেলের অজুহাতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী লালমনিরহাটে জালিয়াতি ও অর্থ কেলেঙ্কারি: রেলওয়ের দুই কর্মচারীর ‘গুরুদণ্ড’ রংপুরে সিজারের পর প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবন, ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুরের কৃষিতে সৌর বিপ্লব, মৌসুমে সাশ্রয় ৭৫ লাখ লিটার ডিজেল সংরক্ষিত ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুরে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
Oplus_16908288

রবিন চৌধুরী রাসেল, রংপুর ব্যুরো।

রংপুর সিটি কর্পোরেশন এলাকার ০৩ নং ওয়ার্ড উত্তম মাষ্টার পাড়ার মোঃ মামুনুর রশিদ বাবু’র বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২৩  এপ্রিল) দুপুরে নিজ বসতবাড়ির আঙ্গিনায় লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে মোঃ মামুনুর রশিদ বাবু বলেন, কিছু গণমাধ্যম, ফেইসবুক ও  ইউটিউব চ্যানেলে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, জোর পূর্বক জমি দখল ও সন্ত্রাসী তান্ডব বা ফিল্মি স্টাইলে জমি দখল করছি বলা হয়েছে, আমার সম্পর্কে আমার তার পূর্বতন কোন ধারণা ছিল না বরং আলোচ্য ঘটনাগুলোর সংবাদ জানার পর আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং হাজীরহাট মেট্রোপলিটন থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেছি। কেবল কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে। সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, বিবাদীগণ আমার জ্ঞাতিগোষ্টি হয়। দীর্ঘদিন ধরিয়া বিবাদীগণ আমার সাথে জমিজমা বিষয় নিয়া ঝগড়া বিবাদসহ শত্রুতা করে আসিছিল। তফশীল জেলা-রংপুর, থানা- হাজীরহাট মেট্রোর, মৌজা-উত্তম, জেএল নং-৫২, সিএস খতিয়ান নং-৪১৯, এসএ খতিয়ান নং-৩৯২, সাবেক দাগ নং-৪৮৭১ মোট জমির পরিমান ১১৬ শতক তন্মধ্যে ১৬.৯১ শতক জমি নালিশীয়,  বর্ণিত জমি আমি পৈত্তিক সূত্রে মালিক হইয়া শান্তি পূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদীগণ দীর্ঘদিন ধরিয়া আমার তফশীল বর্ণিত জমি জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে।গত ২১/০৪/২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ০৪:০০ ঘটিকায় আমি দেখতে পাই বিবাদীগণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আমার নামে অপপ্রচার চালাচ্ছে যে, আমি ৫৯ শতক জমি জবর দখল করেছি এবং আমি চাঁদাবাজ, সন্ত্রাস, আমি তাহাদের দোকানে জোর পূর্বক তালা লাগাইয়া দিয়াছি। প্রকৃত পক্ষে আমি আমার মালিকানাধীন তফশীল বর্ণিত জমি ভোগ দখল করিয়া আসিতেছি। এতে আমার কোন সম্পৃক্ততা তো নেই, বরং  বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করিলে তাহারা একাধীকবার স্থানীয়ভাবে শালিসনামায় বসিয়া আপোষ মিমাংসার চেষ্টা করিলেও  কাহারো কথার তোয়াক্কা না করিয়া আমার তফশীল বর্ণিত জমি জবর দখল করার পায়তারা করছে। এই ধরনের অপপ্রচার বন্ধের জন্য দেশ নেতা জনাব তারেক রহমানসহ রংপুর জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? প্রশ্ন করে বলেন তা খতিয়ে দেখলেই থলের বিড়াল বের হয়ে আসবে।’ এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোরও সহযোগিতা কামনা করে তিনি বলেন, সেখানে আমাকে জড়ানোর কারণও উদ্দেশ্য প্রণোদিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট