1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে পহেলা বৈশাখ ১৪৩৩ এর বর্ণীল আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি রসিক প্রশাসককে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সম্মাননা স্বারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

পরে রসিক প্রশাসক রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (রামবা)’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষে ভিশনারি ইয়ুথ সোসাইটি আয়োজিত ঘুড়ি উৎসব এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রসিক প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।

সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি মাহমুদ উন নবী ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (রামবা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অজয় নাথ, রামবা’র সভাপতি জহির আলম নয়ন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসনাত শাওন, রামবা’র সাধারণ সম্পাদক রকি মাহবুব সহ সাংস্কৃতিক ঐক্য পরিষদের আওতাধীন বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট