1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ গাইবান্ধায় মাদক কারবারে জড়িয়ে চাকরি খুইয়েও থামেননি পুলিশ কর্মকর্তা লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি-রুপা-বাবুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লালমনিরহাটে বিএসএফের গুলিতে ঝরল আরও এক বাংলাদেশির প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হামে শিশুমৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট পুলিশ যেন আর ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে আলুর দামে ধস: লোকসান ও সংরক্ষণের অভাবে রাস্তায় ফেলছেন কৃষক

রংপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারপিট ও হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
oplus_0
রংপুরের পীরগাছায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারপিট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শুকরানা আহমেদ। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুকরানা আহমেদ জানান, দীর্ঘদিন ধরে এক ব্যক্তির কাছে তার কিছু পাওনা টাকা ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আপোষ মীমাংসা করা হয়। কিন্তু মীমাংসার পরও প্রতিপক্ষ পক্ষ চুক্তি ভঙ্গ করে উল্টো তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।তিনি অভিযোগ করেন, সম্প্রতি বড়দরগাহ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও চাঁদাবাজ তার বাড়িতে গিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে এবং তাকে শারীরিকভাবে মারধর করে। এ সময় তার পরিবারের সদস্যরাও আতঙ্কের মধ্যে পড়েন। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘটনার পর তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। এতে করে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন। এ পরিস্থিতিতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট