1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর মানববন্ধন পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রংপুরে বিআরটিএ-এর কঠোর পদক্ষেপ রংপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের রংপুর পীরগঞ্জে কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধানখেত, বিপাকে কৃষক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিরাপদ ঈদযাত্রার আহ্বান রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদকের রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুরে নবনিযুক্ত মোহাম্মদ রুহুল আমিন জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় করেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতারা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ শেরে খোদা আসাদুল্লাহ, সহ-সভাপতি প্রশান্ত চন্দ্র খান্না, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজু আহমেদ, প্রচার সম্পাদক মোঃ ফারজুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা বেগম, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাসান রংপুর মহানগর ছাত্রঅধিকার পরিষদের আহবায়ক মোঃ কাওসার আলম সাগরসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ শেরে খোদা আসাদুল্লাহ তিনি বলেন,গণঅধিকার পরিষদ সবসময় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পক্ষে কাজ করে যাচ্ছে। রংপুরের উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ করতে চাই।”

সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রংপুর অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রত্যাশা করে আসছে। প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও জনগণের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় মোহাম্মদ রুহুল আমিন জেলা প্রশাসক বলেন, রংপুর অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যদি গঠনমূলক ভূমিকা পালন করে, তাহলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট