1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ গাইবান্ধায় মাদক কারবারে জড়িয়ে চাকরি খুইয়েও থামেননি পুলিশ কর্মকর্তা লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি-রুপা-বাবুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লালমনিরহাটে বিএসএফের গুলিতে ঝরল আরও এক বাংলাদেশির প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হামে শিশুমৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট পুলিশ যেন আর ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে আলুর দামে ধস: লোকসান ও সংরক্ষণের অভাবে রাস্তায় ফেলছেন কৃষক

রংপুর মহানগরীতে ৪৮ ঘণ্টায় সড়কে পুলিশের ৮৮ মামলা, ৫০ যানবাহন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীতে ট্রাফিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় নগরীর গুরুত্বপূর্ণ ছয়টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৮৮টি মামলা ও ৫০টি যানবাহন আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, মাহিগঞ্জ সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা চত্বর ও মডার্ন মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো চালককে জ্বালানি তেল না দেওয়ার জন্য পেট্রোল পাম্প মালিক সমিতিকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।

আরএমপি কমিশনার মো. মজিদ আলী বলেন, নগরীর নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং মাদকসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট