1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ১০ রংপুর পীরগঞ্জে উজ্জ্বল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ রংপুরে যৌতুক না পাওয়াই শশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ আহত রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

রংপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ১০

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫)।

স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় একটি পুকুরে সখীপুর গ্রামের তালেব উদ্দিন ও মিলন মাছ ধরতে যান। এরই মধ্যে আকাশ খারাপ হয়ে আসলে পুকুরের পাশে একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন তারা। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ছাউনির নিচে থাকা ওই দুই কৃষকসহ অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশঙ্কাজনক অবস্থায় আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। বাকিদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আশরাফুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আমরা উপজেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনের মৃত্যুর খবর দেন।

তিনি আরও জানান, ওই হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতদের রংপুরে স্থানান্তর করা হয়েছে বলে জেনেছি, তবে তাদের শারীরিক অবস্থার ব্যাপারে কোনো তথ্য পাইনি।

মর্মান্তিক এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট