1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ১০ রংপুর পীরগঞ্জে উজ্জ্বল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ রংপুরে যৌতুক না পাওয়াই শশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ আহত রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

রংপুর পীরগঞ্জে উজ্জ্বল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে জোরপূর্বক পেট্রোল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ মেসার্স উজ্জ্বল ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটারম্যান ফরহাদ মিয়াকে মারধর করে এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখায়।  তখন ফরহাদ আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন। এ সুযোগে হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের আনা জারিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রোল ভরে নিয়ে যান। পরে মিটারম্যান মোবাইলে ম্যানেজারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত শোনেন এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন। এরপর ফিলিং স্টেশনের মালিকের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেন ।

এ ঘটনায় হানিফুল ইসলাম (৪২), রাজু মিয়া (৩৫), সোহেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২১) ও রাসেল মিয়াসহ (২৬) অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

পাম্পের ম্যানেজার রুহুল আমিন বলেন, হামলাকারীরা ফিল্মি স্টাইলে সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে।

পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট