উলশী খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন।
দিনব্যাপী এই সফরে শার্শা উপজেলায় উলশী খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আজকের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
পরবর্তীতে, যশোর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজের পর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।











