1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে যৌতুক না পাওয়াই শশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ আহত রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা

মাঠে পড়েছিল স্ত্রীর লাশ, স্বামীর লাশ ঝুলছিল গাছে

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে স্বামী মনিরুজ্জামান ও স্ত্রী রেহানা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর লাশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেউ বা কারা দিবাগত রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে রেহানাকে হত্যা করে তার লাশ মাঠে ফেলে এবং মনিরুজ্জামানকে হত্যা করে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।

সূত্র: ইউএনবি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট