1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে যৌতুক না পাওয়াই শশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ আহত রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা

রংপুর পীরগাছায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

মোঃ নুর জামাল হক, স্টাফ রিপোর্টার

অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযাহা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত ভিজিএফ এর চাল পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নে বিতরণ করা হয়। ৫ জুন ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০টায় ২নং পারুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫৯৮৬ জন হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। ৪ জুন বিতরণ কার্য শুরু করে আজ ৫ জুন বিতরণ সম্পন্ন করা হয়েছে।

পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, সরকারি বরাদ্দকৃত অনুদান হতদরিদ্রদের মানুষদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করতে পেরেছি। ঈদুল আযাহা উপলক্ষে পারুল ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারী ব্যক্তিদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।ভিজিএফ চাল বিতরনে ট্যাগ অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন পীরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার রায় ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.এনায়েত উল্লাহ। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আবুল খায়ের, ২নং সাদিকুল ইসলাম কাফি, ৩নং আব্দুর রাজ্জাক, ৪নং সাইফুল ইসলাম, ৫নং নুর মোহাম্মদ,৬নং লিটন,৭ নং সাইফুল ইসলাম কালু, ৮নং হেলান মিয়া, ৯নং নুরুল আমিন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফুলবাবু মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মিসেস নার্গিস পারভিন, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট