1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রংপুরে এলপিজি স্টেশনের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১, আহত ২০

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
oplus_0
মোঃশহিদুল ইসলাম. রংপুর ব্যুরো চিফ

রংপুর নগরীতে একটি এলপিজি গ্যাস স্টেশনের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোহাগ নামে এক  ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার পরপর নগরীর সিওবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে গেছে বেশ কিছু ঘরবাড়ির দরজা-জানালাসহ বিভিন্ন স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত দিন আগে স্টেশনের ট্যাংকারে লিকেজ ধরা পড়লে সব ধরনের গ্যাস বিক্রি বন্ধ করা হয়। শনিবার সকাল থেকে মেরামতের কাজ চলছিল। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে ট্যাঙ্কার বিস্ফোরিত হয়। এ সময় মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারীসহ অন্তত ২০ জন দগ্ধ হন। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করার পর সোহাগ নামে একজন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়।

বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক বাদশা মাসউদ আলম জানান, বন্ধ থাকা গ্যাস ট্যাঙ্কার মেরামতের সময় বিকট শব্দ হয়। এ সময় ধোয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবাহান মোল্লা উপস্থিত রয়েছেন।

তিনি জানান, কেন এই ধরনের ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধান করছে সেনাবাহিনী। কর্তৃপক্ষের ব্যর্থতা থাকলে অবশ্যই তাদের সেই জবাব দিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট