1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

দিনাজপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ট্রেনের চাকায় কাটা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হন। এরপর দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন আরেকজন।

জানা গেছে, আজ সকালে জামাইবাড়ি বেড়াতে যাচ্ছিলেন বৃদ্ধা আঞ্জুয়ারা বেগম। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন অতিক্রম করতে গিয়ে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়েন তিনি।

নিহত আঞ্জুয়ারা বেগম (৬০) চিরিরবন্দরের বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী।

পরে দুপুর ১২টার দিকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে চলে যান জিয়াবুর রহমান নামের আরেক ব্যক্তি।

জিয়াবুর রহমান (৪৫) চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়ার এমতাজুল হকের ছেলে।

রেলওয়ে ইনচার্জ আব্দুল মান্নান দুটি ঘটনার ব্যাপারে নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট