1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ভারতে ২৪৪ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে
Oplus_131072

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ১২ জন ক্রু-সহ বিমানটিতে ২৪৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ জুন) ২টা ২৫ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানিনগর আবাসিক এলাকায় দুর্ঘনাটি ঘটে। ভারতীয় সংবাদসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের ফ্লাইটটি। ভয়াবহ এ দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি। তবে, বহু প্রাণহানির শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট