1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রংপুরে জাতীয় পরিবেশ অধিদপ্তরের কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে
Oplus_16908288

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুরে National Environmental Management Action Plan (NEMAP) প্রণয়নে মাঠ পর্যায়ের সরকারি/বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সাথে তৃতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মুঃ সোহরাব আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (NEMAP) গ্রহণ করেছে। তবে এই উদ্যোগকে সফল করতে ব্যক্তিগত সচেতনতা অপরিহার্য। পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ কেবল সরকারের দায়িত্ব নয়, বরং এক্ষেত্রে প্রত্যেক নাগরিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, মানুষের সেবা দিতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয়, সে দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে আরো টেকসই ও নিরাপদ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। নিয়ম মানার প্রবণতা কম থাকায় পরিবেশ দূষণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবেশ বেশি দূষিত হচ্ছে। এজন্য শিল্পাঞ্চলে দূষণরোধে নজরদারী বাড়াতে হবে। ইটভাটার ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এর কালো ধোঁয়া আবাদি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস করছে এবং বায়ু ও পানি দূষিত করছে। এজন্য পরিবেশ রক্ষায় রংপুর জেলাপ্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

সভায় অংশগ্রহণকারীগণ রংপুরে আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠার মাধ্যমে পানি দূষণ পরীক্ষা, শ্যামাসুন্দরী খাল দখলমুক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ দেশ জাপানের অভিজ্ঞতা অনুসরণ, আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপন ও আবাদি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধকরণ, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধকরণ প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। সভায় রংপুর বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট