1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা স্পষ্ট হবে।’

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি। কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নাই। তবে জন ভোগান্তির কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করা দরকার। কিন্তু রাজনৈতিকদলগুলো ঐকমত্য না থাকায় তা করা সম্ভব হয়নি। বাজেট বৈষম্যনিরসনে সরকার কাজ করেছে বলে জানান তিনি।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্মম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

পরে বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণে অংশ নেন উপদেষ্টা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট