1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ঈদের ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় স্থলবন্দরগুলো দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দর এলাকায় আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। রবিবার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল, সোনামসজিদ ও হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এতে এসব বন্দরে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য, শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যস্ততা। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, আজ (রবিবার) সকাল থেকে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্য-সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও বন্দরের শ্রমিকেরা। লম্বা ছুটির কারণে বন্দরে জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় তা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো চাপ নেই বলে জানান তিনি। বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার জানান, আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যান ও পণ্যজট নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটি শেষে কর্মব্যস্ততার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরেও। সকাল থেকে সেখানেও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন। ঈদের ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বন্দরে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ (রবিবার) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ভারতের মহদিপুর স্থলবন্দরে সার্ভারে সমস্যার কারণে এখন পর্যন্ত ভারতীয় পণ্য নিয়ে কোনো ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছায়নি বলে জানান তিনি। সার্ভার সমস্যার সমাধান হলেই ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে আসতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন রুহুল আমিন। অন্যদিকে, হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, আজ সকাল থেকে বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। এতে বন্দরের শ্রমিক-মজুরদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, পবিত্র ঈদুল আজহায় সরকারিভাবে ছুটি থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াতের সুবিধার্থে সচল ছিল ইমিগ্রেশন বিভাগ।

সূত্র: ইউএনবি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট