1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

মাথায় গু‌লি‌বিদ্ধ ব্যবসায়ীর লাশ‌ উদ্ধার,পাশেই মিলল চিরকুট

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে
Oplus_131072

কু‌ষ্টিয়ায় আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর গু‌লিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়নের তাহাজ‌ মোড় এলাকায় তার নিজ বাড়ি থেকে পু‌লিশ লাশ‌টি উদ্ধার করেছে। লাশের পাশ‌ থেকে এক‌টি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-প‌রিদর্শক (এসএসআই) শামসুল হক। নিহত আব্দুর রহমান পা‌টিকাবা‌ড়ি ইউনিয়নের পাটিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমান আলীর ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানির পরিবেশক পদে চাকরির পাশাপাশি স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পা‌টিকাবা‌ড়ি তাহাজ‌ মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জল। রোববার সকালে ঘুম থেকে উঠতে দে‌রি করলে  পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ‌বিছানার উপর তার রক্তাক্ত লাশ দে‌খতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুলে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। নিহতের স্বজনরা জানান, পা‌রিবা‌রিক কলহের জেরে পৈ‌ত্রিক বা‌ড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল। প্রায় তিনমাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বা‌ড়ি চলে গেছে। এরপর থেকে ওই বাড়িতে উজ্জল একাই থাকতো। বেশ কিছু‌দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন। এ বিষয়ে কথা বলার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পুলিশের এসএসআই শামসুল হক বলেন, মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় লাশ‌টি বিছানার ওপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেন। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট