1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ঈদের দিন ঘুরতে বের হওয়া মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে সোহানা আক্তার (১১) নামে পঞ্চম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) সকাল আটটার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সোহানা আক্তার ঝিকরগাছার চাঁদপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে। তার বাবা বায়সা বাজারের একজন মুদি দোকানি। পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী ঈদুল আযহার দিন বিকেল তিনটায় হাড়িয়া-পানিসারা ফুল মোড়ে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতেও বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন স্বজনরা। এরপর রোববার সকালে মানিকালি গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করে। সোহানার রহস্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেটি নিয়ে এলাকাবাসীর মাঝে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট