1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার বক্তব্যে গোটা জাতি হতাশ: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে
Oplus_131072

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বার বার বিএনপি বলে এসেছে, দ্রুত নির্বাচন চায় বিএনপি। সেটাই আশা করেছিলাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়। শুক্রবার (৬ জুন) রাত দেড়টায় ঢাকা বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। তিনি ব্যাংকক থেকে চোখের চিকিৎসা করে দেশে ফেরেন আজ রাতে। মির্জা ফখরুল বলেন, ‘দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানো হবে। এ সময় তার সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের একটি সময়ে ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনও একটি দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করার পর শুক্রবার (৬ জুন) রাতে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে ‘শব্দ চয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে’ বলে মনে করে বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট