1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামে ছোট ভাইকে খুন করা ঘাতক বড় ভাই গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যাওয়া বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) সকাল ১১টা ২০ মিনিটের সময় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জসিম (৪৭) রাহাত্তারপুল এলাকার বড় কবরস্থান এলাকার মো. রফিকের ছেলে ও নিহত মোরশেদ আলমের বড় ভাই। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (৫ জুন) পারিবারিক বিষয় নিয়ে মোরশেদের সঙ্গে তার বড় ভাই জসিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি বলেন, এ ঘটনার পর জসিম পালিয়ে যায়। আজ কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট